শেকল ভাঙার মঞ্চ - জ্ঞান মঞ্চে !!


আগামী ১০ই মার্চ, মঙ্গলবার, জ্ঞান মঞ্চে Barrackpore Prayas Natyagosthi ও THEATRE WALA ব্যারাকপুরের যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলেছে একটি ব্যতিক্রমী নাট্য সন্ধ্যা‌- "শেকল ভাঙার মঞ্চ"!!


মঞ্চ দখল করবে দুটি সম্পূর্ণ ভিন্ন ঘরানার নাটক, অথচ গর্জে উঠবে একটাই প্রতিধ্বনি - "শেকল ভাঙো"! দাসত্বের শেকল বেড়ি ভেঙে চুরমার হবে- ফুটবে রক্তকরবী!! পৌষের গানে মুখরিত হবে ইনকিলাবের বুকটান মেজাজ!! মালিকের মুখের ভাষা কেড়ে সেই ভাষাতেই লেখা হবে বিপ্লব!! আসবে আসবেই - রঞ্জন আবার!!
দুটি নাটক। একটি মঞ্চ। একটি সন্ধ্যা। আসুন এই ঘুমঘোর সময়ের একটি ঘুমন্ত সন্ধ্যায় ঘুম ভাঙানিয়া গান শুনতে, জ্ঞান মঞ্চে, মার্চের ১০ তারিখে।
প্রথম নাটক : #ইনকিলাব - পরিবেশনায়: থিয়েটারওয়ালা ব্যারাকপুর।
শেষ নাটক: #রক্তকরবী - পরিবেশনায়: ব্যারাকপুর প্রয়াস নাট্যগোষ্ঠী।

🎟️ টিকিটের জন্য আজই যোগাযোগ করুন:
7003663931 / 8013956712 / 9123092458
টিকিট কেটে নাটক দেখুন!! নাটকের পাশে থাকুন!!



Comments